ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১০:১৫

রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. মাসুম মিয়া (২৮) ও মো. নাসির (৩৫)।

ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাজধানীর সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুর্ঘটনার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তারা দুইজন মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাওয়ার পথে ট্রার্নিংয়ের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

মৃত মাসুম মিয়ার বন্ধু ও মৃতের ভাই রাশেদ জানিয়েছেন, আমরা পুলিশের কাছে খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই। যাত্রাবাড়ীর কাজলার মেম্বার গলির মো. কাশেম মিয়ার ছেলে মাসুম। তিনি সুয়ারেজ লাইনের সাব ঠিকাদার ছিলেন।

নাসির সম্পর্কে ইমন বলেন, যতটুকু জানতে পেরেছি তিনি জুরাইন এলাকায় থাকেন। তিনি পুলিশের সোর্সের কাজ করতেন। পুলিশ তাদের স্বজনদের সংবাদ দিয়েছেন।

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক