শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর কড়াইলের বিটিএসএল কলোনী আনসার ক্যাম্পে স্বেচ্ছাসেবী স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ড্যাব প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।উক্ত কর্মসূচিতে ড্যাবের প্রধান উপদেষ্টা, জেডআরএফ-এর নির্বাহী পরিচালক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সম্মানিত মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. এস এম মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু ও সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ড্যাবের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied