ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৩:২৭

 বাংলাদেশ ডি এইচ এম এস ডক্টরস ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথিক শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসায়ী মহলের প্রধান সমস্যাগুলি তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মো. ওমর কাউসার। এ সময় সংগঠনটি তাদের ৯টি দাবি উপস্থাপন করে, যা ছিল: ১. নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। ২. ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়া হলেও, প্রতিবেদন থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার নাম বাদ পড়েছে, যা সংশোধনের দাবি জানানো হয়েছে। ৩. স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ১০% বরাদ্দ নিশ্চিত করার দাবি। ৪. বাংলাদেশ হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমোদন দ্রুত দেওয়া হোক। ৫. হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হোক। ৬. ডিএইচএমএস কোর্সের মান স্নাতক নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি। ৭. শিক্ষকদের জন্য ১০০টি বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হোক। ৮. হোমিওপ্যাথিক ঔষধ আমদানি, প্রস্তুত এবং বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র হোমিওপ্যাথিক আইন ২০২৩ প্রয়োগ করা হোক। ৯. বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির কোর্স চালু করার দাবিও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. সাখাওয়াত ইসলাম ভূইয়া (খোকন), ডা. এনামুল হক, ডা. সালাউদ্দিন, ডা. টিপু সুলতান, ডা. মেছবাহ, ডা. মামুন হাছিব, ডা. নাঈমুল হক, ডা. হোসেন মামুন, ডা. বিমল চন্দ্র ঘোষ, ডা. তাজুল ইসলাম, ডা. সৈকত, ডা. লাবনী, ডা. রোকেয়া, ডা. রূপক রজন, ডা. মিজান, ডা. সুমন, ডা. হানিফসহ, রফিকুল ইসলাম তুষার আরো অনেকে। এই সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ও প্রসারে সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন