শোভাবর্ধনের নামে সরকারি গাছ কাটলেন প্রানিসম্পদ কর্মকর্তা
শোভাবর্ধনের জন্য অবৈধভাবে সরকারি গাছ কাটলেন প্রাণিসম্পদ কর্মকর্তা টেন্ডার বা বন বিভাগের পরামর্শ ছাড়াই রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থাকা মেহগনি গাছ ও মূল ভবনের পেছনে থাকা কাঁঠাল, জাম্বুরা ও আমগাছ সরকারি বিধি লঙ্ঘন করে কাটা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা কে.এম. ইফতেখারুল ইসলাম কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে.এম. ইফতেখারুল ইসলাম গাছ কাটার বিষয়ে বলেন, আমি অফিসের শোভাবর্ধনে ফুলের গাছ লাগাব বলে কিছু ডালপালা কেটেছি, কোনো কাঠজাতীয় গাছ কাটা হয়নি। তিনি ডালপালা কাটতে গিয়ে ভুলবশত ছোট কিছু গাছ কেটেছেন বলে স্বীকার করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আগের ও বর্তমান চিত্রে দেখা যায়, বেশকিছু বড় গাছের ডালপালাসহ আট থেকে ১০টি গাছ কর্তন করা হয়েছে, যা প্রাণিসম্পদ জেলা অফিস ও বন বিভাগ অবগত নয় বলে অফিস সূত্রে জানা গেছে।
তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর ঘুরে দেখা যায়, মেহগনি, কাঁঠাল, আম, জাম্বুরাসহ মোট আট থেকে ১০টি গাছ দৃশ্যত নেই। বেশকিছু গাছের মোটা ডাল কেটে গাছগুলোকে ন্যাড়া করা হয়েছে। এ ছাড়া অফিস চত্বরে আগের কর্তনকৃত সংরক্ষিত কাঠের গোলাই, অবৈধভাবে কাটা গাছ ও ডালপালাগুলো কোনো ধরনের নিলাম ছাড়াই বিক্রি করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন,গাছ কাটার বিষয়ে আমি কোন কিছুই জানি না।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু