ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে পাওনা টাকা চাওয়া সিএনজি চালককে মারধর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৪:৪৯

ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে আবুল হোসেন নামে এক সিএনজি চালক।
এ অ ঘটনায় ১০জনের নাম উল্লেখ করে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন ভোক্তভূগীর স্ত্রী বর্না আক্তার। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের কালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন,মোঃ জুয়েল হুজুর (৪০),মোঃ বিপ্লব (৩০), মোঃ সোহরাব আলী,মোঃ সৈকত আলী,মোঃ রাফসান, মোঃ সম্রাট, মোঃ তৌহিদ মিয়া,মোঃ সিয়াম,অমিত হাসান, মোঃ সাজ্জাদ এরা সকলেই বালিয়া ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ কারী বর্না আক্তার জানায়,গত ০১/০৪/২০২২ তারিখে বিবাদী জুয়েল হুজুর বিদেশের কথা বলে স্টাম্প ও চুক্তিপত্র দলিল করে ৪,৫০০০০(চার লক্ষ পঞ্চাশ হাজার)টাকা নেয়। চলিত মাসের গত বৃহস্পতিবার বিবাদীর কাছে টাকা চাইতে গেলে বিবাদী ৩০-৪০ জন লোক নিয়ে বাড়িতে আসে আমাকে এবং আমার স্বামীকে মারধর করে নীলা ফোলা যখম করে। মারধরের এক পর্যায় আমার ঘরের আলমারীতে থাকা ৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। বিবাদী আমাকে ও আমার পরিবারের লোক জনকে হত্যার হুমকি দিয়ে বলে আপনাদের টাকা দিবো না আপনারা যা পারেন করতে পারেন। এর আগেও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তির মাধ্যমে টাকার বিষয় শালিশ হয়েছে। বিবাদীগণ প্রতারনার আশ্রয় নিয়ে আমার পাওনা টাকা না দিয়ে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখাচ্ছে।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ