ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য নিয়ে ত্রিপল মার্ডার,আহত ৪


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৫:৪১

মাদারীপুরে ড্রেজার ব্যবসায় বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে নিহত দুই ভাইয়ের বসতঘরেও ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত ওই দুই ভাই হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। দুজনই সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়ি এলাকার আজিবর সরদারের ছেলে। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঢাকায় চিকিৎসা অবস্থায় পলাশ সরদার(১৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা তিনজন।

এ ঘটনায় গুরতর আহত চারজন তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত চারজনের মধ্যে অলিল সরদার নিহত দুজনের বড় ভাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, সাইফুল এর আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এরই জেরে ওই ব্যবসায়ীরা ও এলাকা আধিপত্য বিস্তারকারী লোকজন একত্রিত হয়ে সাইফুলের ও তার ভাইদের ওপর হামলা করে। তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির পাশেই একটি মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে সাইফুল ও ভাই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্য হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?