ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ৯:৯

দেশব্যাপী ধর্ষণ, বিচার বহিঃর্ভূত হত্যা, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে দেশ  জনতা পার্টির আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কাওরান বাজার ইডিবি ট্রেড সেন্টারে দেশ জনতা পার্টির অস্থায়ী প্রধান কার্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এই অলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি মো. নূর হাকিম।  

তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। পত্রিকার পাতা ওল্টালেই খুন, ধর্ষণ, দখল, লুটপাটের খবর পাওয়া যায়। এই সকল সমস্যা থেকে দেশবাসীকে পরিত্রান দিতে সরকারকে আরো কঠোর ভুমিকা পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  মো. নূর হাকিম বলেন, দেশের সর্বত্র নৈরাজ্য বিরাজ করছে। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না যৌন হয়রানি থেকে।

এসব যৌন হেনস্তাকারী, ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দেশ জনতা পার্টির প্রধান প্রতিনিধি অ্যাডভোকেট ইকবাল কবির বলেন, দেশের নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায় আমাদের হীন মন-মানসিকতা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে কাঙ্খিত অর্জন ব্যাহত হবে।

তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, পুরুষের পাশাপশি নারীদেরও উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দলটির সহ-সভাপতি ফারুক হোসেন, দফতর সম্পাদক আমিনুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. নজরুল ইসলাম শেখ, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নাহিদ হাসান, সিনথিয়া পপি, আফরোজা আক্তার, ফরিদ উদ্দীন মাসউদ,  মো. ইমন, মো. ওয়াহেদুল শেখ প্রমুখ।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন