জামায়াতে ইসলামী জাতিকে সৎ নেতৃত্ব উপহার দিবে: মাহমুদুল হাসান চৌধুরী
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, রমজান মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। আমরা রমজানের শিক্ষা গ্রহণ করে নিজেদের তৈরী করব। জামায়াতে ইসলামী এ দেশের জন্য একটি আল্লাহর রহমত। জামায়াতে ইসলামী অতীতে এদেশের মানুষকে সৎ নেতৃত্ব উপহার দিয়েছে। আগামীতেও পরিপূর্ণভাবে জামায়াতে ইসলামী দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দেবে ইনশাআল্লাহ। সে জন্য আমাদের একযোগে কাজ করতে হবে বলেন তিনি।
শনিবার (৮মার্চ) জামায়াতে ইসলামী চরপাথরঘাটা ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রমজান আলীর সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুল আবছার চৌধুরী, কর্ণফুলী উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াছ মেম্বার, মাষ্টার আলী আহমদ, এম.এ সালাম, ইউনিয়ন সেক্রেটারি ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত