পটুয়াখালীতে স্বাস্থ্যখাতের সংকট নিরসনের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন
স্বাস্থ্যখাতের সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আন্দোলনের ঘোষণা দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, MBBS/BDS ছাড়া কেউ ডাক্তার পরিচয় ব্যবহার করতে পারবে না, OTC Drug List হালনাগাদ করা, ১০,০০০ নতুন ডাক্তার নিয়োগ, MATS ও মানহীন মেডিকেল কলেজ বন্ধ, এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এছাড়া, স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আন্দোলনে উপস্থিত ছিলেন, উপদেষ্টা: ডা. মৃধা মোঃ আবুল হাসান, আহ্বায়ক: ডা. মোঃ সালমান শাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ডা. বায়োজিদ হাসান রাফি, সদস্য সচিব: ডা. সাইমুম ইসলাম, মুখ্য সংগঠক: ডা. সবুর সুমন, কার্যকরী সদস্য: জয়দেব চন্দ্র দেসহ অন্যান্যরা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত