ধামরাইয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ,ভোগান্তিতে কয়েক গ্রামবাসী
ঢাকার ধামরাইয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, অতিরিক্ত লোডকৃত কয়লা বাহী ট্রাক পারাপারের সময় এ দর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল। তবে বেইলি ব্রিজটির পচ্চিম পাশে বাশ দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে পথচারীদের।
তবে অতিদ্রুত যান চলাচলে বেইলি ব্রিজের সংস্কারে কাজ করছে বলে জানিয়েছে সওজ কর্মকর্তারা।
গত শনিবার (০৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজে কয়লা বহন কারী অতিরিক্ত লোডের ট্রাক পারাপারের সময় ধসে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে প্রায় ২৭টন কয়লা বোঝাই ট্রাক নদী পারাপারের সময় স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় কালামপুর-ভালুম-বান্নাখোলা হয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বর্তমানে ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত ব্রিজটি অনেকটাই দুর্বল। তাই কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে।
এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন,খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে দিব। তবে বেইলি ব্রিজের মালামাল পাওয়া যায় না তাই একটু বিলম্ব হচ্ছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’