ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে তিনভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৪:৩২
মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে তিনভাইকে মসজিদের ভিতরে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধে হয় একই এলাকার শাজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাজাহান তার লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল, সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড়ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। এই ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে হত্যাকান্ডের পর নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?