ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- ফরিদা আখতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৫:১৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনও সন্তুষ্ট নয়। দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বা ধর্ষণের খবর শোনা যাচ্ছে। এগুলো প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধুমাত্র প্রশাসনের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে  জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে, তবে তারা পুরোটা যায়নি। তাই আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। জুলাই আন্দোলনে আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে।

এদিকে যে সংস্কারের জন্য জুলাই বিপ্লবে বহু মানুষ শহীদ হয়েছেন সেই সংস্কার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সময় খুলনায় আহত ৪০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর,  জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফরিদা আখতার  খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের  নতুন প্রবেশদ্বার ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ এর উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত