ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:২

"নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন" এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে মানববন্ধন করেছে উপজেলার শহস্রাধিক মানুষ।

সোমবার (১০ মার্চ) বেলা ১১ ঘটিকায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, এই ভাবে চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রুপ ধারন করবে। বরগুনার শিশু আছিয়া ধর্ষণ আজ সারাদেশকে নাড়া দিয়েছে, অন্য দিকে ইতিমধ্যে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ও চাপরাশির হাটের দুটি অনাকাঙ্খিত ঘটনা গুলো আমাদেরকে লজ্জিত করেছে। বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নয়, তবে তিনি সারাদেশে যেই ঘটনা গুলো ঘটতেছে সেগুলোকে যেনো গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। অন্য দিকে পুলিশকে উদ্দেশ্য করে আরো বলেন, কবিরহাটে ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে যারা জড়িত তাদেরকে যেনো আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আর কোন ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, যুগ্ন আহ্বায়ক আরাফাতের রহমান হাছান, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হানিফ’সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ‎ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু