ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:৩৫

মাগুরার শালিখায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া স্টেশন) এ অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়ায় অংশ নেয়। 

" দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রান ক্ষয়ক্ষতি " প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫।

এরই অংশ হিসেবে আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি বিষয়ক মহড়া। 

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শালিখা স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। 

মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ বলেন ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে। 

মহড়া পরিচালনা করেন শালিখা ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্স (আড়পাড়া) স্টেশনের লিডার মোঃ বাহারুল ইসলাম। 

এমএসএম / এমএসএম

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল