ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৫:৪২
নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
এর আগে রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমান এর ছেলে মসিউর আলম (২২)।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া হতে পিকআপভ্যানে করে অবৈধ মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভৈরবের দিক হতে কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টের কাছাকাছি আসার পর হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে। এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশী করে গাড়িটির উপরের অংশে রাখা মুরগীর খাদ্যের নীচ হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক পাচারকারীকে। তাদের তথ্যমতে মাদকের চালান ও ব্যবসার জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার