ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে শালী'কে ধর্ষণের চেষ্টার অভিযোগ দুলাভাই আটক


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ১:৫৮

চট্টগ্রামের কর্ণফুলীতে শালী'কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোলাভাই মো: ফারুক (২৮)কে আটক করেছে পুলিশ।এঘটনায় অভিযুক্তের শ্বশুর বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং 

(১০" মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর ৮নং ওয়ার্ড রাজা ভান্ডারের বাড়ি এলাকায় ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।মামলায় উল্লেখ করা হয়,অভিযুক্ত মো. ফারুক (২৮) তাদের বড় জামাই হওয়ার শুভাতে মাঝেমধ্যে সে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করতেন। ভিকটিমের পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে তাদের মেঝ মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন ফারুক।তারই ধারাবাহিকতায় ৯ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ভূক্তভোগী নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় অভিযুক্ত ফারুক রুমে প্রবেশ করে ভূক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন,তার একপর্যায়ে ভূক্তভোগীর ঘুম ভেঙে গেলে তার শোরচিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরবর্তীতে ১০ মার্চ বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং ভূক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভূক্তভোগীর পিতা কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন

থানা সূত্রে জানা যায়-আটক ফারুক (২৮) তার শ‍্যালীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে পাশ্ববর্তী বাড়ির মহিলা মব সৃষ্টি করে ছেলেকে আটক করে উত্তম মাধ্যম প্রহার করে পুলিশকে সংবাদ দেয় ঘটনাস্থল থেকে ভিকটিম ও দুলাভাইকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়