২য় বারের মতো জরিমানা গুনলো আকাশ ওরশ বিরিয়ানি,অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাস্তার ফুটপাত দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হলো আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে।একই অভিযোগ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে কর্ণফুলী বিরিয়ানি হাউসকে।
এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি পরিবেশন ও রাস্তার ফুটপাত দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি আকাশ ওরশ বিরিয়ানি হাউস'কে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও সরজমিনে বিন্দুমাত্র কর্ণপাত করেনি প্রতিষ্ঠান'টি। এবার কর্ণফুলী উপজেলা প্রশাসনের অভিযানে ২য় বারের মতো ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি রাস্তার ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।(১০ মার্চ)বিকালে কর্ণফুলী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এসব অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত।
কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুমা জান্নাত জানান, মইজ্জ্যারটেক এলাকায় যানজট নিরসনে কর্ণফুলী উপজেলার আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার এবং কর্ণফুলী ওরশ বিরিয়ানি হাউজকে ১০ হাজার জরিমানা করা হয়। এবং রাস্তার উপরের স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই দিনে দোকানের বাইরে রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে এবং প্রয়োজনীয় লাইসেন্স না রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলম এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না রেখে পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কর্ণফুলী থানা পুলিশের বিশেষ টিম ও আনসার সদস্যদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত