ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তজুমদ্দিনে ৩ ইট ভাটাকে আর্থিক জরিমানা।


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ২:৫১

ভোলার তজুমদ্দিনে আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে তিন ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর প্রায় দুই লক্ষ ইট ও একটি চুল্লী ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিস দিয়ে স্তুপকৃত কাঠ আগুনে পুড়ে ফেলা হয়।

সোমবার (১০মার্চ) দুপুর থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ও চাঁচড়ার ইউনিয়ন এলাকার তুলী ব্রিক ফিল্ড, ৫০৫ ব্রিক ফিল্ড ও শুভ সিটি ব্রিক ফিল্ড এ অভিযান চালানো হয়। 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান,১০ মার্চ বিকালে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে প্রত্যেক ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে-তুলী ব্রিক ফিল্ডকে ১ লক্ষ, ৫০৫ ব্রিক ফিল্ডকে ১ লক্ষ,শুভ সিটি ব্রিক ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই তিন ইট ভাটার প্রায় দুই লক্ষ কাঁচা ইট ও একটি চুল্লী ধ্বংস করা হয় ও ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোলা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়