ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

অবসর জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদেজার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:৯

গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন ভারতের তিন তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। যদিও দলকে নেতৃত্ব দিয়ে আরেকটি শিরোপা জেতানোর পর অবসর নিয়ে এখনই ভাবছেন না বলে সাফ জানিয়েছেন রোহিত। এ ছাড়া কোহলি ও জাদেজা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এবার অবশ্য সোশাল মিডিয়ায় স্টোরিতে ইঙ্গিতমূলক পোস্ট করলেন জাদেজা। 

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। জাদেজার ব্যাট থেকেই আসে জয়সূচক শট। চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। বল হাতেও তুলে নেন একটি উইকেট। তবে শুধু ফাইনালে নয়, গোটা টুর্নামেন্টজুড়েই বল হাতে ম্যাজিক দেখিয়েছেন জাদেজা।

তার আগে পর্যন্ত জাদেজার অবসর নিয়ে কম চর্চা হয়নি। অবশেষে বার্তা দিলেন জাদেজা নিজেই। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে তিনি লিখেছেন, ‘কোনো অপ্রয়োজনীয় গুজব নয়। ধন্যবাদ।’ সঙ্গে দুটি ইমোজি। কোনো বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না থাকলেও, অনুমান এটা অবসর নিয়েই বার্তা। চারদিকে জাদেজার বিদায় নিয়ে যে জল্পনা হচ্ছে, তা মাঠের বাইরে ফেলে দিলেন তিনি। 

ম্যাচের পর জাদেজা বলেন, ‘আমি কখনও হিরো, কখনও জিরো। নতুন ব্যাটারদের কাছে উইকেটটা মোটেই সহজ ছিল না। হার্দিক এবং কেএল দুর্দান্ত ব্যাট করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়াটা বিরাট ব্যাপার। দীর্ঘদিন খেলার পরও যদি বড় টুর্নামেন্ট জিততে না পারি, তা হলে কষ্ট লাগে।’ সেই কাজটা সম্পূর্ণ করেছেন জাদেজা। সেই সঙ্গে যেন জানিয়েও দিলেন, আরও অনেকদিন বাইশগজে দাপট চলবে।

এমএসএম / এমএসএম

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!