ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

করোনামুক্ত ডাবলু সরকার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১:৪৫
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও করোনাকালীন সম্মুখযোদ্ধা জননেতা ডাবলু সরকার করোনামুক্তত হয়েছেন। গত ৩১ মে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে তার করোনার রেজাল্ট নেগেটিভ আসে। গত ২২ মে তিনি অসুস্থতা অনুভব করলে তার স্যাম্পল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিলে করোনা রেজাল্ট পজিটিভ আসে। প্রায় ১০ দিন নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
ডাবলু সরকার করোনা ভাইরাসমুক্ত হয়ে মহান আল্লাহতায়ালার শুকরিয়া জ্ঞাপন করেছেন। অসুস্থ থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় সকল নেতৃবৃন্দ সার্বক্ষণিক খোঁজখবর রাখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মী, যারা রোগমুক্তি কামনা দোয়া মাহফিল ও দোয়া করেছেন।
 
তিনি বলেন, করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে আরো বেশি অসহায় মানুষের পাশে থাকব ইনশা আল্লাহ। করোনায় ভীত হয়ে নয়, সর্বোচ্চ সতর্কতা ও নিয়ম-কানুন মেনে করোনাকে পরাজিত করা সম্ভব। তিনি ১ জুন সুস্থ হয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা  জানান।
 
উল্লেখ্য, গত বছর করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে তিনি করোনার ভয়াবহতা সম্পর্কিত প্রচারপত্র ও মাস্ক নিয়ে রাজশাহী মহানগরে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখেন। শুধু সচেতনতা নয়, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রতিনিয়ত উপস্থিত ছিলেন। অসহায় দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রেখে সহযোগিতা নিয়ে পাশে থেকেছেন ডাবলু সরকার।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’