ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সরু গলি দিয়ে বের হলো স্বজনের লাশ!


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:৩৯

প্রত্যক্ষদর্শিদের চোখে পানি, স্বজনদের আহাজারি, প্রিয়জনকে জীবনের শেষ মুহুর্তে খাটিয়াতে তুলে ভিটে মাটি ত্যাগ করে কবরে যেতেও না পারার কষ্ট ছিলো চোখে মুখে। সিরাজগঞ্জের  রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবর তালুকদারের ছেলে সামান তালুকদার অসুস্থ জনিত কারণে মৃত্যু বরণ করেন মঙ্গলবার দিবাগত রাতে। 

লাশ দাফনের জন্য যখন ঘর থেকে বাহির করবে তখনই বাধে বিপত্তি।  চলাচলের রাস্তাটি অনেকটাই বন্ধ করে দিয়েছে তারই জ্ঞাতি মরহুম মনির হোসেন তালুকদার গং অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এলাকাবাসী সূত্রে জানাযায়, বিবাদমান জমির বিরোধ থাকায় একমাত্র চলাচলের রাস্তাটিও দোকানপাট তুলে সংকুচিত করে ফেলেন তারা। ফলে প্রতিপক্ষের লোকজন ঘর থেকে বের হওয়ার জটিলতা নিয়েই চলাচল করতো।  

এ অবস্থায় খাটিয়া থেকে মৃতদেহ নামিয়ে হাতে ধরে ছোট্ট গলি দিয়ে কোনমতে বের করা হয় লাশটি।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়ে তৈরি করা হয়েছে দোকানপাট। আর যাতায়াতের জন্য রাখা হয়েছে ছোট্ট গলি। যেখানে একজন মানুষ চলাচল করতে পারবেন। এক সাথে দুজন মানুষ চলাচল কোনমতেই সম্ভব নয়। আমাদের আজ স্বজন মারা গেছে। আমরা আমাদের স্বজনকে ভাল ভাবে খাটিয়ায় বাড়ি থেকে বের করতে পারি নাই বলে আবেগ আপ্লূত হন নিহতের স্বজনেরা। 

চরম স্পর্শকাতর বিষয়টি খোঁজ নিয়ে জানাগেছে, চলাচলের রাস্তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রশাসনের দারস্থ হলেও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সঠিক সমাধান পান নি।

বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, রাস্তা নির্মাণের জন্য ভুক্তভোগী পরিবাদের জায়গা দেওয়া হয়েছে বলে জানান। তবে ভুক্তভোগীরা বলেন, সেখানে তাদের কোন অংশ নেই। বরং তারা রাস্তা না দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ করেছেন।এ ব্যাপারে রায়গঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন,  ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ কারও প্রতি অন্যায় জুলুম করার কোনো সুযোগ নেই।’

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬