ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:২৬

মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত বিস্তৃত ‘বরিশাল খাল’। খালটি দখল-দূষনে অস্তিত্ব হারিয়ে যাওয়ায় পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় ‘বরিশাল খাল’ পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব।

এসময় ওয়াদিয়া শাবাব বলেন, সারাদেশে খাল দখলমুক্ত ও পরিষ্কার করার অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ‘বরিশাল খাল’ পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। খালের ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করবো আমরা। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালটিতে যেন কেউ কোন ময়লা আবর্জনা না ফেলে। তিনি আরো বলেন, খালটি পরিষ্কার হলে পানি প্রবাহের ফলে কৃষি কাজে সফলতা আসবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ সহকারী ভ‚মি কর্মকর্তা আক্তার হোসেন সহ অন্যরা।

উল্লেখ্য, খালটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনায় খালটি প্রায় বন্ধের উপক্রম। দুর্গন্ধ সহ বেড়েছে মশা মাছির উপদ্রব এবং রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। সেচ কাজে ব্যাহত হয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?