পটুয়াখালীতে বৃদ্ধাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা
পটুয়াখালীতে রিজিয়া বেগম (৫০) নামে বৃদ্ধাকে উপর্যুপরি কুপিয়ে খুন করেছে র্দুবৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বড়-বিঘাই ইউনিয়নের দক্ষিন বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরন করেছে।
ইউপি সদস্য মো. জিয়া বলেন, নিহত রিজিয়ার স্বামী আব্দুর খালেক হাওলাদার দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। যে কারনে রিজিয়া বেগম ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। ঘটনার ৩ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন। ঘটনার দিন স্বামী-স্ত্রী মিলে ইফতার করেন এবং ইফতারির পরে স্বামী বাড়ীর পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করে রাতে ঘরে ফিরে দেখেন তাঁর স্ত্রী রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তাঁর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন “খুনের ঘটনার পর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত কার্যক্রম চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমরা মাঠে কাজ করছি। আশা করছি শীঘ্রই অভিযুক্তরা আইনের আওতায় আসবে”। ওসি আরও বলেন, “নিহত স্বামী আব্দুর খালেক হাওলাদা কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে”।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied