ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে যাকাতের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:৪০

পটুয়াখালী জেলায় যাকাতের চেক বিতরণ এবং দারিদ্র্য বিমোচন যাকাতের ভ’মিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে জেলায় যাকাতের চেক বিতরণ এবং দারিদ্র্য বিমোচন যাকাতের ভ’মিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা য় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। 
ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আসমা আখতার এর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা এর প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ আলমগীর হোসেন। ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল হালিম এর সঞ্চালনে সভায় আলোচনা করেন স্শানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক উপ-সচিব জুয়েল রানা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুর রশিদ, জেলা ইমাম পরিষদ এর সভাপতি মাওলানা আবু সাঈদ, ইসলামী ব্যাংক এর পিন্সিপাল অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। 
অনুষ্ঠানে পটুয়াখালী পৌর সভা এবং সদর উপজেলার দুস্থ, অসহায় এবং শারীরিক প্রতিবন্ধী মোট ৪২ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২লক্ষ ৬৫ হাজার ছয়শত সাতাত্তর টাকার চেক বিতরণ করা হয়। 
এছাড়া পটুয়াখালী জেলার পৌরসভাসহ ৮টি উপজেলায় দুস্থ, অসহায় এবং শারীরিক প্রতিবন্ধী মোট ১২১জনের মাঝে মোট ৮লক্ষ তিন হাজার ছয়শত সাতাত্তর টাকার চেক বিতরণ করা হয়েছে।
সেমিনার ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম ওলামায়গণ, ইমামবৃন্দ, গনমাধ্যম কর্মীগণ, এবং চেক প্রাপ্তি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে পটুয়াখালী জেলায় ১০লক্ষ ৪হাজার ৫শত ৯৭ টাকা জমা হয়। সেখান থেকে শতকরা ৮০% যাকাতের টাকা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন