ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:৪৬

মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য ও একাধিক মামলার আসামিদেরকে আটক করে, পুলিশে দিল জনতা।

মঙ্গলবার(১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের দুলাল শিকদারের ছেলে সামচু শিকাদার(৩০), একই গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রশিদুল মাতুব্বর(২৪),মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের কামাল শেখের ছেলে জুয়েল শেখ(২৬)।

স্থানীয়রা জানায়, উপজেলার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গভীর রাতে চুরির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের তাড়া করে। এসময় তারা ডাসার সিমান্তবর্তী এলাকায় ঢুকে বরিশালের মাগুরা নতুন বাজারে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করেন গ্রামবাসী।পরে পুলিশের কাছে সোপর্দ করে।জানাগেছে,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশা চুরি করে আসছে।গ্রেফতারকৃত চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান