ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আগে রিটার্ন এ শো করুন তারপর শো অফ করুন


সারোয়ার জাহান সুজন  photo সারোয়ার জাহান সুজন
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১২:৫২

সরকারি চাকরিজীবীদের বা যাদেরই বছরে আয় ৩.৫ লাখ টাকার বেশি তাদের আয়কর রিটার্ন দিয়ে কর দিতে হয়। অনেক মানুষ আছে যাদের বছরে আয় ৩.৫ লাখ টাকার বেশি কিন্তু দেখা যায় যে তারা রিটার্ন দেওয়া তো দূরের কথা টিন ই খুলে নাই এখন ও। এদেরকে বাধ্যতামূলক ভাবে করের আওতায় নিয়ে এসে কর বাধ্যতামূলকভাবে আদায় করা উচিত digitally। তাহলেই কর জাল সম্প্রসারিত হবে ও দেশের রাজস্ব আয় বহুগুণে বাড়বে।

- আইন করা উচিত বয়স ১৮ হবার সঙ্গে সঙ্গে সবার Smart NID, TIN must খুলতে হবে ও রিটার্ন জমা দিতে হবে (কর আসুক বা না আসুক) সম্পদ বিবরণী সহ।
- আইন করা উচিত কেউ মারা গেলে তার উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বণ্টন হবে মৃত ব্যক্তির রিটার্ন এ শো করা সম্পদ এর উপর। এক্ষেত্রে unshown সব সম্পদ রাষ্ট ক্রোক করে নিবে। তাহলে কেউ আর সম্পদ রিটার্ন এ unshown রাখতে চাইবে না, আর shown করলেই কর দিতে হবে।এতে রাষ্টের রাজস্ব আয় বাড়বে। 
- আইন করা উচিত যে কোনো প্রকার সম্পদ স্থানান্তর এর সময় দুই পক্ষেরই আয়কর রিটার্ন এ তার প্রতিফলন থাকতে হবে এবং প্রমানক দাখিল করতে হবে।
- সর্বোপরি ক্যাশ লেস বাংলাদেশ গড়তে হবে। সমস্ত transactions digital হলে কোনো কিছু আর unshown রাখার সুযোগ নেই এবং transaction গুলা কোথা থেকে কোথায় যাচ্ছে তা মুহুর্তেই ট্র্যাক করা সম্ভব।
-সন্তানদের ও খেয়াল করা উচিত তারা যে লাইফস্টাইলে চলছে তা তার পিতা মাতা বা অভিভাবকের বৈধ আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। বিয়ের সময় পাত্র পাত্রী ও তার পিতা মাতা বা অভিভাবকের আয়কর রিটার্ন যাচাই করতে পারেন। 
-মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে আয়কর বিষয়ক একটি অধ্যায় রাখা যেতে পারে যাতে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই আয়কর ভ্যাট শুল্ক বিষয়ে কিছুটা ধারণা পেতে পারে, ভবিষ্যতে দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে উদ্ভাবনী ভূমিকা রাখতে পারে।
-ছোট বেলা থেকেই সন্তানদের ধর্মীয় বিধি নিষেধ গুলা সম্মন্ধে সম্যক ধারণা দিতে হবে। সর্বোপরি আমাদের চাহিদা সীমিত করতে হবে। অল্পতেই তুষ্ট থাকার অভ্যাস গড়তে হবে।


কোনো একসময় মানুষ খেয়াল করতো, তিনি কত বিঘা জমির মালিক ? কত মন ধান পান ? গরু মহিষ কয়টা ? খড়ের গাদা বা পালা কত বড় ? বাড়ীর সামনে পুকুর আছে কিনা ? ইত্যাদি ইত্যাদি...

  তারপর আসে শহরে কয় শতাংশ জমির মালিক ? বাসা কয়টা ? ঘর ভাড়া পায় কত ? গাড়ি আছে কিনা ইত্যাদি ইত্যাদি...

দিন যাচ্ছে, মানুষের রুচি জ্ঞান, চিন্তা চেতনার প্রসার হচ্ছে, মানুষ আধুনিক ও সচেতন হচ্ছে, ভালো মন্দ বুঝতে পারছে।

 পৃথিবী অনেক এগিয়ে গেছে। এসব ছোটখাট জিনিস নিয়ে শো-অফের কোন অর্থ নেই। কার কি আছে, কি নেই - এ নিয়ে শুধু বোকারাই সময় নষ্ট করে।

কম চাওয়া, কম পাওয়া, 
কম আফসোস, জীবন সুন্দর।

আপনার সম্পদ যত কম  হিসাব তত সহজ তা সে একালেই হোক বা পরকালে। 

Empires are not built in a day. সফলতা কখনও হুট করে রাতারাতি হয়না। আঙুল ফুলে কলাগাছ হয়না, হলে সেটা বৈধ হবার সম্ভাবনা কম। সফলতার কোনো শর্ট কাট পথ নাই, শর্ট কাট উপায়ে বড়লোক/রাতারাতি বড়লোক হলে সেটা বৈধ উপায়ে না হবার সম্ভাবনাই বেশি।

পরিশ্রম (কায়িক বা মেধাভিত্তিক) করে সফলতা অর্জন করেছেন, রাতারাতি কিছু হননি এমন সবার প্রতি শ্রদ্ধা। রাতারাতি অবৈধ উপায়ে বড় কিছু হয়েছেন তাদের সবার ক্ষেত্রে চার্জ করুন রিটার্ন এ শো করা আছে কিনা। ছাগল কান্ডের পর বর্তমান বাংলাদেশে কেউ অসামঞ্জস্য শো অফ করলেই তাকেই চার্জ করুন রিটার্ন এ শো করা আছে কিনা।


লেখক:
মোঃ সারোয়ার জাহান সুজন 
নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

এমএসএম / এমএসএম

সীমান্তে রক্তপাত ও পুশইন আর মুখে বন্ধুত্বের বুলি: এই দ্বিচারিতার শেষ কোথায়?

বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন

দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়

​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা

কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?

প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?

লেখকের কষ্ট

বিশ্বমঞ্চে বাবা-মায়ের পদাঙ্কে তারেক রহমান