চৌগাছায় বাতাসের ধাক্কায় মিনি পিকআপ ভ্যান পুকুরের পানিতে
যশোরের চৌগাছায় একটি পন্যবাহি মিনি পিকআপ ভ্যান বাতাসের ধাক্কায় সড়কের পাশে পুকুরের পানিতে পড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাহনে থাকা নানা ধরনের পন্য সামগ্রী ও বাহনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর ১২ টার দিকে চৌগাছা-যশোর সড়কের জাহাতাবমুন্সি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
বাহনের চালক ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্যালো ইঞ্জিন চালিত মিনি পিকআপ ভ্যানটি জাহাতাবমুন্সি মোড়ে সড়কের পাশে রেখে বিভিন্ন দোকানে ওয়ার্ডের মালামাল পৌছে দেয়া হচ্ছে। এ সময় যশোর দিক হতে ছেড়ে আসা একটি দ্রæত গতির ট্রাকের বাতাস ওই মিনি পিকআপে ধাক্কা দেয় এবং তা পাশেই পুকুরের পানিতে পড়ে যায়।
পিকআপের চালক জিহাদ আলী বলেন, আমি নিজে এই বাহনের চালক ও সেলসম্যান। সকালে চৌগাছা মহিলা কলেজ সংলগ্ন পয়েন্ট হতে প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল নিয়ে সলুয়া বাজারের উদ্যেশে রওনা হই। পথিমধ্যে বিভিন্ন দোকানে মালামাল ডেলিভারি দেয়া হয়েছে। ১২ টার দিকে জাহাতাবমুন্সি মোড়ে এসে বাহনটি পুকুরের ধারে মেইন সড়কে রেখে আমি একটি দোকানে পন্য সামগ্রী পৌছে দিতে যাই। এ সময় দ্রæত গতিতে একটি গাড়ি চলে গেল আর ওই বাহনের বাতাসে আমার পিকআপ পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পানিতে নেমে কিছু মালামাল রক্ষা করা গেলেও বেশির ভাগ পানিতে নষ্ট হয়ে গেছে। অন্তত ৩০ হাজার টাকার পন্য নষ্ট হয়েছে আর পিকআপে কত ব্যয় হবে সেটি পানি হতে তোলার পরই জানা যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied