‘জীবনে বিয়ের প্রয়োজন আছে বলে মনে করি না’
৩৫ বছরের অভিনয়জীবন। দূরদর্শনে ‘তৃষ্ণা’, ‘স্বাভিমান’, ‘জুনুন’, ‘এয়ার হোস্টেস’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। যখন যে চরিত্রে অভিনয় করেছেন দাগ কেটেছেন দর্শকহৃদয়ে। ক্যারিয়ারের শুরুতে আমির খানের ঠোঁটে ঠোঁট রেখে সাড়া ফেল দিয়েছিলেন কিটু গিদওয়ানি। ৫৭ বছর পেরিয়ে এখনো তিনি সিঙ্গেল। জীবনে বিয়ে করার খুব একটা প্রয়োজন নেই বলেও মনে করেন এই অভিনেত্রী।
কিটু গিদওয়ানি বলেন, ‘অভিনেত্রী হিসেবে ৩৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। অনেক পরিণত হয়েছি, কিন্তু যতটা কাজ পাওয়া আমার উচিত ছিল, ততটা পাচ্ছি না। আমি শুধু নায়ক-নায়িকার মা হওয়ার কাজ পাই। কিন্তু সরাসরি নাকচ করে দিই। এ ধরনের কাজ বড্ড একঘেয়ে লাগে। নারীকেন্দ্রিক সিনেমার অবস্থা খুব খারাপ। বরং ওটিটির পরিস্থিতি তুলনামূলক ভাল। আসলে ভারতে এখনও পিতৃতন্ত্রকেই গুরুত্ব দেওয়া হয়। নারীদের আরও বেশি করে সুযোগ পাওয়া উচিত বলে আমি মনে করি। বেশি বয়সের অভিনেত্রীদেরও সুযোগ দেওয়া উচিত। আমরা তো বেঁচে আছি এখনও।’
আমির খানের সঙ্গে ‘হোলি’ ছবিতে চুম্বনের সেই দৃশ্য বর্তমান সময় হলে কঠিন হত না বলেও মনে করেন তিনি। অভনেত্রীর কথায়, ‘আমিরের সঙ্গে কয়েক সেকেন্ডের একটা চুমু। দু’জনেই পেশাদার অভিনেতা। তখনও কোনও অস্বস্তি ছিল না, এখনও হত না। আসলে আমাদের কাজটা সততার সঙ্গে করে যেতে হবে। সমাজ বা সমাজমাধ্যমে কে কী বলল, পাত্তা দেওয়া উচিত নয়।’
৫৭ বছর বয়সেও তিনি অবিবাহিত। জীবন এবং প্রকৃতির ঐন্দ্রজালিক সাদৃশ্য অনুসন্ধানই তার সাধনা হয়ে থেকেছে।
কিটু গিদওয়ানি বলেন, ‘আমি একা থাকতে ভালবাসি। আমি নিজের কাজের প্রতি যত্নশীল, নিজের ভাল লাগাকে গুরুত্ব দিই। জীবনে বিয়ে করার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। নিজেকে বোঝা, নিজের মনকে বোঝা দরকার। নিজের জীবনে শান্তি থাকাটা দরকার। তা না হলে ভাল কাজ করবেন কীভাবে জীবনে? ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গা দেখুন, এই সমাজের জন্য কিছু করুন। বিয়েই সব নয়।’ সূত্র: আনন্দবাজার।
Aminur / এমএসএম
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন
সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার
হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম