গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন
রাঙামাটি রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে। একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২ থেকে ১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা