তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
রাজশাহীর তানোরে উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।নিহতের নাম গণিউল ইসলাম (৫০)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই।বুধবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।তিনি অনুষ্ঠানে আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে মোমিন গ্রুপের কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।
সংঘর্ষে গুরুতর আহত গণিউল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গণিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।
তানোর থানার ওসি আফজাল হোসেন সকালের সময়কে বলেন, ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গণিউলের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান