টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার নাসির উদ্দিন
টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ হয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের ৬৫ বছর বয়সী গাজী নাসির উদ্দিন মাহমুদ। তাবলিগের এক চিল্লার উদ্দেশ্যে ৪২ দিন পূর্বে স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে বাড়ি থেকে রওনা দেন তিনি। পরিবারের সদস্যরা জানান, তাবলীগ জামাতের ৪১ দিনের চিল্লা সম্পন্ন করে ১১ মার্চ (মঙ্গলবার) টঙ্গী ইজতেমা মাঠে পৌঁছান গাজী নাসির উদ্দিন। ওই রাতেই সেহরি খাওয়ার পর তিনি বাইরে যাচ্ছেন বলে সঙ্গীদের জানান। এরপর বেরিয়ে যান। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার। মোবাইল ফোনও বন্ধ রয়েছে গাজী নাসির উদ্দিনের। এতে তার পরিবারকে আরও বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে।নিখোঁজের ছোট ছেলে মো রিজভী গাজী জানান, ‘বুধবার (১২মার্চ) সেহরির পর থেকে আর কোন যোগাযোগ হয়নি আব্বুর সাথে। তবে যোহরবাদ আব্বুর সঙ্গে এলাকার যে সকল মুসল্লী একসঙ্গে ৪১ দিনের চিল্লায় গিয়েছিলেন তারা বাড়ি ফিরলেও আব্বু বাড়ি না ফেরেননি। এজন্য আমাদের পরিবারের সবাই দুপুর থেকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। কোন অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারে এই ভেবে টঙ্গী এলাকার বিভিন্ন হাসপাতাল এবং থানায় খবর নিয়েছি। কোথাও কোন খোঁজ পেলাম না। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি জিডি করা হয়েছে।’ গাজী নাসির উদ্দিন মাহমুদের সন্ধান পেতে তার পরিবার সবার সহযোগিতা চেয়েছে। কেউ তার কোনো খোঁজ পেলে ০১৭৩৭০০৫২৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ছোট ছেলে মো. রিজভী গাজী।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন