ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২২তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৩৩

ঢাকায় ২২তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ্‌ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার সম্মানিত কোষাধ্যক্ষ, সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম এ খালেক। বুধবার অফিসার্স ক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি শামসুল ইসলাম মেহেদী, ফোরামের সহসভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. নাসির উদ্দিন শামীম, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়শা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), সহযোগী অধ্যাপক মো. শাহজাহান, বিটিআরসির মহাপরিচালক এস ওয়াজেদ আলী, ফোরামের যুগ্ম সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম , ফোরামের কোষাধ্যক্ষ ও কাস্টমসের কমিশনার মোহাম্মদ আবু ওবায়দাসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ফোরামের অন্য সদস্যরা।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি আশফিকুজ্জামান আকতার।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন