ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কক্সবাজারে প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে বাড়িতে ডাকাতি


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৩৬

কক্সবাজার সদরের চৌফলদন্ডি এলাকায় প্রবাসীর কাছ থেকে চাঁদা চেয়ে না পাওয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ১২ মার্চ রাত ১০ টার দিকে সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় প্রবাসী ইয়ার খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইয়ার খানের স্ত্রী তানজিনা সোলতানা সিফাত বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার জমা দিয়েছেন। স্থানীয়রা জানান, গতকাল রাত ১০ টার দিকে ইয়ার খানের বাড়িতে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে সেখানে গেলে কয়েকজন ডাকাত পালিয় যেতে দেখা যায়। পরে ভিতরে ঢুকে দেখতে পায় পুরো বাড়ি তছনছ হয়ে পড়ে আছে। এরপর পুলিশ এসে বিষয়টি তদন্ত করে চলে যান।

তানজিনা সোলতানা সিফাত বলেন, গত ৫ ফেব্রুয়ারী আমার স্বামী বিদেশ থেকে আসার পর থেকে জাকির ডাকাত, আব্দুর রহমান, হাকিম, আরফাত ও জয়নাল বেশ কিছুদিন ধরে আমার স্বামীর কাছ থেকে চাঁদা চেয়ে আসছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সর্বশেষ বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই পাচজন সহ বেশ কয়েকজন অস্ত্র সহ বাড়িতে ঢুকে পড়ে। এসময় তারা আরমারির চাবি চাইলে দিতে না চাইলে আমার দেড় বছরের বাচ্চার গলায় চুরি ধরে আমাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমার পরনে থাকা কাপড় চিঁড়ে ফেলে জোর করে চাবি নিয়ে নেয়। এরপর আরমারিতে থাকা নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোবাইল ও ১০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তদন্ত করে চলে যায়। পরদিন দুপুরে থানায় গিয়ে এজহার দায়ের করি।

এজাহারে উল্লেখিত আসামীরা হলেন, সদর উপজেলা চৌফলদন্ডি ইউনিয়নের বাগান পাড়ার বজল আহমদের ছেলে আবদুর রহমান, একই ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে জাকির ডাকাত তার দুই ভাই হাকিম মিয়া ও জয়নাল আবেদীন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আরফাত। এছাড়াও ১২ জন অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ করা হয় এজাহারে।

সূত্র জানায়, এজাহারে উল্লেখিত জকির একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। হাকিম মিয়ার বিরুদ্ধেও ইয়াবার মামলা রয়েছে। এছাড়াও আবদুর রহমানের বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের অভিযোগও রয়েছে। 

 

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’