ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৩৮

পটুয়াখালীতে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনটি হয়।

এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২,৫১,৯৮৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬,৯৭৩ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২,২৫,০১৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে ১,৮২৮টি কেন্দ্রে মোট ৪,৬৭৪ জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন, যার মধ্যে ৫১টি দুর্গম এলাকা রয়েছে।

বাংলা ট্রিবিউনের সাংবাদিক কাইয়ুম এবং মাছরাঙা টিভির চিন্ময় কর্মকার দুর্গম এলাকার শিশুদের জন্য বিশেষ উদ্যোগ এবং প্রতি বছর ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তোলেন। সিভিল সার্জন জানান, দুর্গম এলাকাগুলোকে Hard to reach Area হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রতি বছরের জন্মহার ও মৃত্যুহারের
শিশুর সংখ্যা পরিবর্তন না হওয়ার কারনে সংখ্যাগত তারতম্য লক্ষ হয় না। তবে বিষয় টি নিরক্ষন করা হবে। 

পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেন ক্যাম্পেইনের সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। সিভিল সার্জন আরও বলেন, টিকা কার্যক্রমের দায়িত্ব পৌরসভার এবং সঠিকভাবে টিকা পৌঁছানোর দায়িত্ব সিভিল সার্জন অফিসের। তিনি জানান, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে বিশেষ ক্যাম্প থাকবে, যাতে ভ্রমণরত শিশুরাও টিকা নিতে পারে।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার