ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৪৩
খুলনার পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম জাহাঙ্গীর একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন।
মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাদী মুজিবর রহমানের পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল সৃতিসংসদের ঘর নির্মাণ করে। এছাড়াও বাদীর নির্মানাধীন স্থাপনার ক্ষতিসাধন করে, তা-ছাড়া বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। ঐ ঘটনায় বাদী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তে প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের সমন দেন। সমন পেয়ে মেয়র ও তার সহযোগী বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২৪ ডিসেম্বর ২০২৪ জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য তারিখ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সে কারণে আদালত মেয়র সেলিম জাহাঙ্গীরের জামিন বাতিল পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত