ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২,চলাচলের বন্ধ,থানায় জিডি


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ১১:৩৩

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে,এসময় প্রতিপক্ষের বিরুদ্ধে  চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। হামলার ঘটনায় আহত আবুল কালাম (৫৫) কর্ণফুলী থানায় ৪ বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েন করেন। যার জিডি নং ৬৭৬।

আহতরা হলেন,আবুল কালাম (৫৫) এবং মো: হাশেম (৫৮)।

(১৩" মার্চ) বৃহস্পতিবার দুপুরে দুইটার দিকে উপজেলার শিকলবাহা ৭নং ওয়ার্ড পইল্লার বাপের বাড়ি এলাকায় এঘটনা ঘটে। 

আসামি'রা হলেন,মো:জাহাঙ্গীর আলম (৩৮), মো: আবু বক্কর (২৬), জয়নাল আবেদীন প্র: বাদশা (৩০) ও মো: সেলিম (৪০) তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

জিডি'তে উল্লেখ করা হয়, ভূক্তভোগী আবুল হাশেম কাজ শেষে ফিরার পথে তার নিজ বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন লাঠি সোঁটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়,পরে তার চিৎকারে আহতের বড় ভাই তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে এবং এক পর্যায়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। 

হামলার পর আসামিরা ভূক্তভোগীদের দীর্ঘদিনের এক মাত্র চলাচলের রাস্তা বন্ধ দিয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ জানান, এবিষয়ে একটি জিডি নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য