কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘লিটারেসি ফর হিউম্যান-সেন্টার্ড রিকভারি : ন্যারোয়িং দ্য ডিজিটাল ডিভাইড‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নিশীতা সিনহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল, প্রধান শিক্ষক সালাউদ্দিন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমেদ, দৈনিক সকালের সময় কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান সামু, সাংবাদিক আর কে সৌমেন, মোনায়েম খান প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। এর আগে আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার ব্যাপারে আলোকপাত করা হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন