ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিডিজেএ'র ইফতারে বরিশালবাসীর মিলনমেলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ১২:১৯

ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ) ইফতার মাহফিল। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রেইনি রুফ রেস্টুরেন্টে এ আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে ইফতার আয়োজন পরিণত হয় মিলনমেলায়।

সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী,  এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কেএম শরিয়তউল্লাহ, সিনিয়র সাংবাদিক আজমল হক হেলাল, কায়কবাদ মিলন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, এবি পার্টির বরিশাল মহানগরী আহবায়ক মোহাম্মদ কল্লোল চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়শা আক্তার,স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোশারফ হোসেন, যুক্তরাজ্যে অভিবাসন আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মুসা প্রমুখ।

বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুনর্গঠনে সাংবাদিকদের আরো জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান।পাশাপাশি বরিশালের আর্থ সামাজিক উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাকে সরকারের কাছে তুলে ধরার মাধ্যমে দক্ষিণাঞ্চলকে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। 

এছাড়া রমজানের শিক্ষা ধারণ করে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিক নেতারা, বিডিজেএ এর সার্বিক কল্যাণ কামনা করে সংগঠনকে আরো বেগবান করতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মান উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

ইফতার অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সেক্রেটারি এম এম বাদশাহ, মাহবুব জুয়েল, সানবির রূপল, রাজু হামিদ, ডি আর ইউ এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক বোরহান উদ্দিন, ফাহিম মোনায়েম,  ইউসুফ বাচ্চু, আর এফডি সভাপতি  কাজী জেবেল, হাসিব মাহমুদ শাহ প্রমুখ।  

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে