রায়গঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদ আলী (১৫) নামে এক কিশোরকে আসামী করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রোববার (৯ মার্চ) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি নাড়ুয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে শিশু যত্ন কেন্দ্র নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রোববার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে তাকে। তখন শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ্য করে বাড়িতে পাঠিয়ে দেয়।
সেদিন বিকেলে শিশুটি আবারও অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। তার বাবা বাড়িতে না থাকায় পরদিন অন্যান্য স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার জন্য তার সিম্বল ল্যাবে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে