ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিশুকে ধর্ষণ করা সেই কিশোর গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৪:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। মামলার এজাহারে তার বয়স ১৪ লেখা হলেও প্রকৃত বয়স ১২।

এর আগে রোববার (৯ মার্চ) সকালে নাড়ুয়া গ্রামে শিশু যত্ন কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। নির্যাতিত শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের হয়েছে।রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে শিশু যত্ন কেন্দ্র নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬