শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবি ইনসানিয়াত বিপ্লবের
মাগুরার শিশু আছিয়াসহ সব খুন-ধর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। কোরআনুল করীমের সুরা মায়েদার ৩২তম আয়াত শরীফের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, যে একজন মানুষকে হত্যা করলো সে সমগ্র মানবজাতিকে হত্যা করলো, যে একজন মানুষকে বাঁচালো সে সমগ্র মানবজাতিকে বাঁচালো।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূল শিক্ষা সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধনা এবং যেকোনো সৃষ্টির ক্ষতি করা থেকে বিরত থাকা। তিনি আরো বলেন, ইসলাম সব মানুষের নিরাপত্তা ও বিশ্ব শান্তির ধারক এবং কোনো মুসলিম বা মানবিক মানুষ কাউকে বিনা অপরাধে হত্যা করতে পারে না।
আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, বস্তুবাদি মতবাদ ও স্বৈর রাষ্ট্রব্যবস্থা মানুষকে হিংস্র পাশবিক অমানুষ বানায় এবং সমাজ ও রাষ্ট্র খুন-জুলুমের আখড়া হয়ে যায়। আর এ কারণে আজকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়ে গেছে।
আল্লামা ইমাম হায়াত আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আল্লামা ইমাম হায়াত সব মানুষের জীবনের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বস্তুবাদি চেতনার একক গোষ্ঠীবাদি স্বৈরতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এবং সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ শহীদ আছিয়ার রুহের মাগফিরাত ও রহমত কামনা করে দোয়া মোনাজাত করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়