ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আয়োজনে

পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহ্ফিল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ১০:৫৯

শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম মহানগরীর শাখাসমূহের উদ্যোগে ১৩ মার্চ ২০২৫ইং তারিখে হল-২৪, সিআরবি রোড, চট্টগ্রামে “পবিত্র মাহে রমযানের তাৎপর্র্য্য” বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জোনাল হেড চট্টগ্রাম জনাব রাশেদ সরওয়ার। ব্যাংকের মদুনাঘাট শাখার ব্যবস্থাপক জনাব হাবিবুর রহমান এর সঞ্চালনায় পবিত্র মাহে রমযানের তাৎপর্র্য্য বিষয়ে আলোচনা, দেশ জাতির কল্যাণে বিশেষ দো’য়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলীরোড শাখার ব্যবস্থাপক জনাব এটিএম কামরুদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হুমায়ুন কবির মিয়া, বন্দরটিলা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুর রশীদ-সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন