বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড়
পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজে চলছে বিশেষ মেলা। বসুন্ধরা টয়লেট্রিজের উদ্বোধনী অফার হিসেবে সব পণ্যের ওপর থাকছে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ এবং বাজার এলাকায় চলমান বিশেষ মেলা থেকে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন। রমজান মাসজুড়েই প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যের ওপর থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র এই মাসে সবার হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই বসুন্ধরা টয়লেট্রিজের এই বিশেষ উদ্যোগ। গ্রাহকরা এ সময় নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন। যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ আশাবাদী। বসুন্ধরা টয়লেট্রিজের এই উদ্যোগে আশানুরূপ সাড়া মিলেছে। গত জুমার নামাজের পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডি ব্লক মসজিদের সামনে বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতারা জানান, ৪০ শতাংশ ছাড় দেওয়ায় দাম অনেক কমেছে। তাই প্রয়োজনীয় পণ্য কিনছেন সবাই।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান