ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে পাকা ঘর নির্মাণ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ৩:১

চরফ্যাসনের দুলারহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বৃদ্ধার ৬৫ বছরের দখলীয় বসতবাড়ির জমি জবরদখল করে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবুল জমাদার ও হারুন জমাদার গংয়ের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ভূমিদস্যু চক্র এমন অপকর্ম করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুলারহাট বাজারের থানাসংলগ্ন এলাকায় জমি জবরদখলের এ ঘটনা ঘটে।

বৃদ্ধ লোকমান জমাদার অভিযোগ করেন, দুলারহাট বাজারসংলগ্ন চরতোফাজ্জল মৌজায় ১৮৯ নম্বর খতিয়ানে ৭ একর জমির মালিক ছিলেন নুর মোহাম্মদ ও সুলতান আহমেদ গংরা। ১৯৫৫ স‍ালে জমির মূল মালিক নুর মোহাম্মদ তার কাছে ১ একর ৯৫ শতাংশ, তার অপর ওয়ারিশ সুলতান আহম্মেদ ১ একর ৬০ শতাংশ, তার ভাই নুরুল ইসলাম বাবার ওয়ারিশি ১০ শতাংশ ও সুলতান আহম্মেদের ওয়ারিশ সোলাইমান গং ৩৬ শতাংশ জমিসহ ৪ একর ১ শতাংশ জমি সাব-কাবলা দলিলমূলে খরিদ করেন। দীর্ঘ প্রায় ৬৫ বছর ওই জমিতে তিনি বাড়ি ও বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে ভোগদখলে আছেন। ২০০৯ সালে প্রতিবেশী বাবুল জামাদার ও হারুন জামাদার এবং আবদুল অদুদ তার খরিদা দখলীয় ওই জমির মালিকানা দাবি করে উচ্ছেদের হুমকি দেন এবং জমি জবরদখলের চেষ্টা করেন। তার পরিবারের সদস্যদের বাধার মুখে জমি দখলে ব্যর্থ হয় ভূমিদস্যু এই চক্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০০৯ স‍ালের মার্চ মাসে হারুন জমাদার ও বাবুল জামাদার গংদের আসামি করে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলাটি চলমান রয়েছে। আদালত ওই মামলায় নিষেধাজ্ঞা দেয়।

তিরি ‍আরো জানান, গতকাল মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী বাবুল জামাদার ও হারুন জামাদার এবং আবদুল অদুদ গং ১৮৯নং খতিয়ানের ৫৪৮নং দাগের তার খরিদা দখলীয় জমি জোরপূর্বক দখল করে আধাপাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা ঘর নির্মাণে বাধা দিলে ওই প্রভাবশালী ভূমি দস্যুচক্র তাদের ওপর হামলার চেষ্টা করে। জমি জবরদখলের বিষয়ে প্রতিকার চেয়ে থানার শরণাপন্ন হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। দুলারহাট থানা পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জমি ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়।

অভিযুক্ত বাবুল জামাদার জানান, ওই খতিয়ানের ওয়ারিশ হিসেবে আমি ১২ শতাংশ জমির মালিক। হিস্যার অংশ হিসেবে রাস্তাসংলগ্ন আমার পাওনা জমিতে ঘর নির্মাণের কাজ করছি।

ভুক্তভোগী পরিবারকে জমি ছেড়ে দিতে চাপ দেয়ার বিষয়টি অস্বীকার করে দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক