ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বিধবার জমি জবরদখল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৪৩

রাজশাহীর তানোরে এক অসহায় বয়োবৃদ্ধ বিধবা নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

প্রভাবশালীরা পেশি শক্তির দাপটে ওই জমি জবরদখল করে রেখেছেন। তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল ও একতারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ওই বৃদ্ধা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। অথচ তার প্রায় অর্ধকোটি টাকা মুল্যর সম্পদ (জমি) প্রভাবশালীরা জবর দখলে করে রেখেছে।

ভুক্তভোগী ওই বৃদ্ধা নারীর নাম ছপিয়া বিবি সে রাতৈল গ্রামের মৃত সোহরাব আলীর স্ত্রী। রাতৈল ও একতারপুর মৌজায় রেকর্ড মুলে ৪টি দাগে মোট ১৪২ শতক ধানী জমির মালিক ছপিয়া বিবি। তার নামে এসব জমির  খাজনা চলমান রয়েছে, রেকর্ড মুলে জমির নামজারি হয় না।
কিন্ত্ত সম্প্রতি রাতৈল গ্রামের সইবুর আলীর ছেলে মোজাম্মেল এবং এহেসানের ছেলে তাহাসেন ও আহসান পেশি শক্তির জোরে এসব জমি জবরদখল করেছেন।

জানা গেছে, উপজেলার জেএল নম্বর-১২২ মৌজা রাতৈল, আরএস দাগ নম্বর-৪৮৬, আরএস খতিয়ান নম্বর-৪১৭,হোল্ডিং নম্বর-৪২৪, শ্রেণী ধানী,পরিমাণ ৩৪ শতক এবং একই মৌজায় ১১৩২ নম্বর দাগে ৩০ শতক ও ১০৯৯ নম্বর দাগে ৩৬ শতক। এছাড়াও জেল নম্বর ১১৭, মৌজা একতারপুর, আরএস খতিয়ান নম্বর-৯৮,আরএস দাগ নম্বর ৩৭৯,শ্রেণী ধানী,পরিমাণ ৪২ শতক। মোট জমি ৪ দাগে ১৪২ শতক।

এদিকে রেকর্ড মুলে জমির নামজারি হয় না, তবে এসব জমির খাজনা ছপিয়া বিবির নামে চলমান রয়েছে, কিন্ত্ত প্রভাবশালীরা জবরদখল করায় তিনি জমিতে চাষাবাদ করতে পারছেন না। ফলে এসব ফসলি জমি থাকার পরেও ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছেন।
এবিষয়ে ভুক্তভোগী ছপিয়া বিবি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মোজাম্মেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির দলিল তাদের নামে রয়েছে এবং আদালতে মামলা চলমান আছে। এবিষয়ে জানতে চাইলে তাহাসেন আলী বলেন, ছপিয়া বিবি তার ফুফু হয়, বিগত ১৯৭৮ সালে সুফিয়া বিবি জমি তাদের কাছে বিক্রি করেছেন। তিনি বলেন ছপিয়া বিবি যদি কাগজ মুলে জমি পায় তারা দিয়ে দিবেন।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার