ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৫২

কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ২৬ জন শিক্ষার্থীর হিফজুল কুরআন সমাপন উপলক্ষে পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সরকারি এতিমখানায় ছাত্রপ্রতি ৪ হাজার টাকা অনুদান দেওয়া হলেও বেসরকারি এতিমখানায় দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অর্থে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় নির্বাহ সম্ভব নয়। তাই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুদান কমপক্ষে ৩ হাজার টাকায় উন্নীত করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) একে এম হাফিজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ও মাওলানা হাবিবুল্লাহ হেলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আবুল হাসান, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হিফজ সমাপনকারী ২৬ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি মো. নুরুল ইসলাম পাটোয়ারী। তিনি বলেন, “কুরআনের হাফেজরা জাতির নৈতিক দিশারি। তাদের মাধ্যমেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়া হেজাজীয়া দারুল আরকাম ও রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মো. কাজী লোকমান।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ