ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৫২

৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়। এ অর্জনের মধ্য দিয়ে বিদ্যালয়টি শুধু চিতলমারীকেই নয়, পুরো বাগেরহাট জেলাকেই গর্বিত করেছে।

গত ১৩ অক্টোবর বাগেরহাট জেলা স্কুল বালক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী আয়োজিত হয় এই প্রতিযোগিতা।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় মোড়েলগঞ্জ ১–০ গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয়।
অপরদিকে চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় রামপাল একাদশকে ট্রাইব্রেকারে ৬–৫ গোলে পরাজিত করে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে।

বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ম্যাচজুড়ে দারুণ লড়াইয়ের পর চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় ১–০ গোলে মোড়েলগঞ্জ একাদশকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের খেলোয়াড়দের নিখুঁত পারফরম্যান্স ও কৌশলী খেলা মাঠের দর্শকদের মুগ্ধ করে তোলে।

খেলা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খাঁন।
এছাড়া নবীন শিক্ষক গৌতম মালাকার ও প্রণয় কুমার রায়, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও দলের প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন,

“এই সাফল্য শুধু একটি খেলায় জয় নয়, এটি আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও একতার প্রতিচ্ছবি। তারা চিতলমারীকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে উপজেলার তরুণদের খেলাধুলায় আরো অনুপ্রাণিত করবে—এমনটাই আশা করছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার