ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৩:১৩

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় বাজি জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ