ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৩:২৫

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম খোলা বার্তা অফিস পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর এবং উপদেষ্টা ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক আশরাফ আলী।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি এলাকায় খোলা বার্তা'র বার্তা ও বাণিজ্য কার্যালয়ে তারা এ পরিদর্শনে আসেন। 
এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে খোলা বার্তা'র উপদেষ্টা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর বলেন, “বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা বার্তা স্থানীয় পর্যায়ের সংবাদকে পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরছে, যা প্রশংসনীয়। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখলে এই মাধ্যম পাঠক পর্যায়ে আস্থা অর্জনসহ আরও এগিয়ে যাবে।”
দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক ও খোলা বার্তা'র উপদেষ্টা আশরাফ আলী বলেন, “খোলা বার্তা নতুন প্রজন্মের এক ঝাঁক সাংবাদিকদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম। নিয়মিত প্রশিক্ষণ ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখলে পাঠকের আস্থা আরও বাড়বে।”
এ সময় প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক একরামুল হক এবং প্রধান নির্বাহী সাইদুল ইসলাম আবির অতিথিদের স্বাগত জানান এবং খোলা বার্তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পরিদর্শন শেষে সম্পাদক ও প্রকাশক ও প্রধান নির্বাহী অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন। এ সময় খোলা বার্তার অফিস স্টাফ ও অফিস ভবনের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম খানসহ অন্যান্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ