শহীদ ওসমান হাদী স্মরণে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও পাঠক সমাবেশ
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি-এর উদ্যোগে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির স্বপ্নদ্রষ্টা ও চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।
প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান বলেন,শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন আপসহীন সংগ্রামী নেতা। শোষণ, বৈষম্য ও আগ্রাসনের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করে গেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ আজকের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”তিনি শহীদ হাদীর জীবন, চিন্তাধারা ও সংগ্রামী আদর্শ পাঠচর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক অধ্যাপক ডা.মেফতাউল ইসলাম মিলন বলেন,শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানই একটি জাতিকে সামনে এগিয়ে নেয়। তাঁর আদর্শ ধারণ করেই আমাদের একটি ইনসাফভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
সভাপতির বক্তব্যে মাহফুজুল ইসলাম কিরন শহীদ হাদীর স্বপ্ন বাস্তবায়নে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।মুভমেন্ট ফরপাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য রাখেন—পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়েরসহকারীশিক্ষকমিজানুররহমান,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক,কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ,নাহিদ হাসান প্রিন্স ও সোহেল রানা।এ সময় শহীদ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যবহুল ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন খোরশেদ আলম লিমন ও সাজ্জাদ হোসেন।
আলোচনা ও পাঠক সমাবেশে মাকসুদা আজিজ লাইব্রেরির পাঠকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শহীদ ওসমান হাদীর সংগ্রামী জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ